Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

নন্দনে মুখ্যমন্ত্রী

মঙ্গলবার বিকেলে নন্দন চত্বরে আচমকা পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চলছে ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।

নন্দনে মুখ্যমন্ত্রী
  • ১২ নভেম্বর, ২০২৫ ১৬:১১
Prefer us on Google

মঙ্গলবার বিকেলে নন্দন চত্বরে আচমকা পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চলছে ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। সিনেমার টানেই এদিন নন্দনে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। প্রায় এক ঘণ্টা সেখানে কাটান তিনি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘আড্ডা মারতে এসেছিলাম। অন্য সময় সবাই সবার কাজে ব্যস্ত থাকেন। এই সময়টা নন্দন একেবারে মিলনমেলায় পরিণত হয়। কাউকে না জানিয়ে হঠাৎ করেই এসেছিলাম। অনেক আড্ডা হল।’ তিনি যে সিনেমার অনুরাগী, এদিনও তা জানিয়েছেন মমতা। তাঁর কথায়, ‘আমি সিনেমার অনুরাগী। সিনে আড্ডা চলছে। ইন্দ্রনীলের কাছে শুনেছি, কারা আসছেন। এই সমস্ত গান আমার মুখস্থ থাকে। সকালেই উত্তরবঙ্গ থেকে ফিরেছি। আবার পরে আসব।’ তাঁর আশ্বাস, ‘প্রত্যেক বছর সিনেমার উৎসব আরও বড় হবে।’

Advertisement
সম্পর্কিত সংবাদ