Bartaman Logo
৯ জুন, ২০২৬

‘ভবিষ্যতে ফের দরকার হলে অপারেশনের জন্য প্রস্তুত ভারতীয় বাহিনী’

‘ভবিষ্যতে ফের দরকার হলে অপারেশনের জন্য প্রস্তুত ভারতীয় বাহিনী’
  • ১২ মে, ২০২৫ ১৫:০৫
Prefer us on Google

নয়াদিল্লি: পহেলগাঁও হামলার ভারতীয় সেনাবাহিনীর প্রত্যাঘাতের নাম ছিল ‘অপারেশন সিন্দুর’। লক্ষ্য ছিল পাক অধিকৃত কাশ্মীর এবং পাক ভূখণ্ডের একাধিক জঙ্গি ঘাঁটি। কিন্তু জঙ্গিদের উপরে এই হামলাকে নিজেদের গায়ে মেখে নিয়েছিল ওরা। জঙ্গিদের সঙ্গে পাকিস্তানের সেনাবাহিনীর এই সম্পৃক্ততাকে আরও একবার বিশ্বের সামনে তুলে ধরল ভারত। একইসঙ্গে স্পষ্ট করে দিয়েছে যে, পাকিস্তানে যে ক্ষয়ক্ষতি হয়েছে তার জন্য পাকিস্তান দায়ী। ভারতের লড়াই জঙ্গিদের বিরুদ্ধে।

Advertisement

‘অপারেশন সিন্দুর’ নিয়ে সোমবার দুপুরে ফের বিশেষ সাংবাদিক বৈঠক করা হয় ভারতের সশস্ত্র বাহিনীর তরফে।  সেখানে এয়ার মার্শাল এ কে ভারতী বলেন, ‘আমাদের লড়াই ছিল জঙ্গিদের বিরুদ্ধে। পাকিস্তানের সেনার বিরুদ্ধে নয়। সে কারণে ৭ মে আমরা শুরু জঙ্গি ঘাঁটিতে আঘাত করেছিলাম। কিন্তু পাকিস্তানের সেনাবাহিনী জঙ্গিদের পক্ষ নিল এবং এই সংঘাতে নিজেদের জড়িয়ে নিল। যে কারণে আমাদের প্রত্যাঘাত করা একান্ত জরুরি হয়ে পড়েছিল। নিজেদের ক্ষয়ক্ষতির জন্য পাকিস্তান নিজেই দায়ী।’
ভবিষ্যতে পাকিস্তান আবারও ভারতের কোনও ক্ষতি করার দুঃসাহস দেখালে ছেড়ে দেওয়া হবে না বলেও হুঁশিয়ার করে দিয়েছে সেনাবাহিনী। এয়ার মার্শাল ভারতী বলেন, ভারতের এয়ার ডিফেন্স ব্যবস্থা অ্যাক্টিভ আছে এবং ‘প্রয়োজন পড়লে’ ভবিষ্যতে যে কোনও অপারেশনের জন্যও প্রস্তুত। ‘সমস্ত জঙ্গি ঘাঁটি ও অস্ত্র অ্যালার্ট আছে’ বলে যোগ করেছেন তিনি।

সম্পর্কিত সংবাদ