Bartaman Logo
৯ জুন, ২০২৬

হায়দরাবােদে ঋণের দায়ে ছেলে ও মেয়েকে খুন করে আত্মঘাতী দম্পতি

দুই সন্তানকে শ্বাসরোধ করে খুন করে আত্মঘাতী হলেন দম্পতী। কলকাতার ট্যংরা, হালতু কাণ্ডের ছায়া এবার হায়দরাবাদে।

হায়দরাবােদে ঋণের দায়ে ছেলে ও মেয়েকে খুন করে আত্মঘাতী দম্পতি
  • ১৬ জুলাই, ২০২৫ ১৭:০৭
Prefer us on Google

হায়দরাবাদ, ১১ মার্চ: ২০২৩ সাল থেকে চাকরি নেই। বাজারে প্রচুর দেনা হয়ে গিয়েছে। এই অবস্থায় দুই সন্তানকে শ্বাসরোধ করে খুন করে আত্মঘাতী হলেন এক দম্পতী। কলকাতার ট্যংরা বা হালতু কাণ্ডের ছায়া এবার হায়দরাবাদে।

Advertisement

ঘটনাস্থল থেকে তেলুগুতে লেখা একটি সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিস। তাতে লেখা ছিল, ‘জীবন শেষ করে দেওয়া ছাড়া আমার কাছে আর কোনও উপায় ছিল না। দয়াকরে আমাকে ক্ষমা করে দেবেন। কর্মজীবনে আমি বিপর্যস্ত। মানসিক ও শারীরিক দু’দিক থকেই ভেঙে পড়েছি। ডায়াবিটিস, স্নায়ু ও কিডনির সমস্যায় ভুগছি।’

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, মৃত দম্পতীর নাম চন্দ্রশেখর রেড্ডি (৪৪) এবং কবিতা (৩৫)। একটি বেসরকারি কলেজে জুনিয়র লেকচারার ছিলেন চন্দ্রশেখর। কিন্তু ২০২৩ সাল থেকে চাকরিহীন হয়ে পড়েন। তার পরে চূড়ান্ত আর্থিক অনটনের মধ্যে পড়ে রেড্ডি পরিবার। ক্রমশ ঋণের জালে জড়িয়ে পড়তে থাকে। সেখান থেকে পরিত্রাণের কোনও পথ না দেখে শেষপর্যন্ত গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তাঁরা। সোমবার মধ্যরাতে খবর পেয়ে শহরের হাবসিগুডা এলাকার বাড়ি থেকে মোটি চারটি নিথর দেহ উদ্ধার করে পুলিস।

পুলিস জানিয়েছে, স্বামী ও স্ত্রীর দেহ উদ্ধার করা হয় দু’টি আলাদা ঘর থেকে। অন্যদিকে, ছেলে ভীষ্মণ রেড্ডি (১০) এবং মেয়ে শ্রীতা রেড্ডির (১৩) দেহ মেলে তাদের নিজেদের ঘর থেকে। তদন্তকারীদের অনুমান, ছেলে ও মেয়েকে শ্বাসরোধ করে খুন  করার পরে আত্মঘাতী হন স্বামী-স্ত্রী।

দেহ ময়নাতদন্তের জন্য হায়দরাবাদের গান্ধী হাসপাতালে পাঠানো হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ