Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বিদেশের শিল্পীরা পাঠাচ্ছেন ডিজাইন, দুর্গার গয়না গড়ে দিচ্ছে কুমোরটুলি

কুমোরটুলি থেকে বিদেশে দুর্গা মূর্তি হামেশাই যায়। এবার পাড়ি দিচ্ছে দুর্গার গয়না।  দুর্গার গায়ে চোখ ধাঁধানো সাজসজ্জা চাপানোর রীতি।

বিদেশের শিল্পীরা পাঠাচ্ছেন ডিজাইন, দুর্গার গয়না গড়ে দিচ্ছে কুমোরটুলি
  • ১৭ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সুকান্ত বসু, কলকাতা: কুমোরটুলি থেকে বিদেশে দুর্গা মূর্তি হামেশাই যায়। এবার পাড়ি দিচ্ছে দুর্গার গয়না। 

Advertisement

দুর্গার গায়ে চোখ ধাঁধানো সাজসজ্জা চাপানোর রীতি। সেরকম ঝলমলে কিছু সাজ ও গয়না বিদেশে যাচ্ছে জাহাজে ও উড়োজাহাজে। এর পাশাপাশি ফাইবারের তৈরি দুর্গামূর্তি প্রতিবারের মতো যেমন যায় তেমনই যাচ্ছে বহু দেশে। এখন তারই প্রস্তুতিতে চরম ব্যস্ত কলকাতার পটুয়াপাড়া। কার্যত নাওয়াখাওয়া ভুলে দিনরাত এক করে চলছে কাজ। এখন ভরা বর্ষা। বৃষ্টির মধ্যে কাজ করতে এমনিতেই অসুবিধা হয়। তার মধ্যেও প্রতিমা তৈরির কাজ এগিয়ে নিয়ে চলেছেন শিল্পীরা। দেখতে দেখতে বর্ষা কেটে যাবে। পুজো কড়া নাড়তে শুরু করবে। তাই কুমোরটুলিতে ব্যস্ততা চলছে। কুমোরটুলির বনমালি সরকার স্ট্রিটে প্রতিমাশিল্পী ইন্দ্রজিৎ পালের স্টুডিও। তিনি জানান, তাঁর স্টুডিও থেকে ইতিমধ্যেই লন্ডন, কানাডা ও আমেরিকায় গিয়েছে প্রতিমার সাজসজ্জা ও গয়না। বেশি গিয়েছে নানা ধরনের ডিজাইনের জরির গয়না। সেখানকার শিল্পীরা ডিজাইন (নকশা) এঁকে তাঁকে পাঠিয়েছিলেন। সেই অনুকরণেই তৈরি হয়েছে জরির কাজ। চলতি বছর ফেব্রুয়ারি মাস নাগাদ বরাত এসেছিল। এরপর স্টুডিওতে জরির কাজে অভিজ্ঞ শিল্পীরা কাজ শুরু করে দিয়েছেন। ইন্দ্রজিৎবাবু বলেন, ‘এর আগে বিদেশ থেকে মূর্তি তৈরির বায়না এসেছিল। কিন্তু এবার প্রথম দুর্গার সাজ ও গয়নার অর্ডার এল।’
কুমোরটুলিতে মৃৎশিল্পী মিন্টু পালের স্টুডিও। তিনি জানান, এবার ১৮টি ফাইবারের দুর্গার বায়না পেয়েছিলেন জানুয়ারি মাসে। ইতিমধ্যে ১২টি ছ’থেকে আটফুটের প্রতিমা বানিয়ে সুইডেন, কানাডা, আমেরিকা, অস্ট্রেলিয়া, থাইল্যান্ড ও দুবাইয়ে পাঠিয়ে দিয়েছেন। এখনও ছ’টি বাকি রয়েছে। তার মধ্যে একটি কয়েকদিনের মধ্যেই যাবে পোল্যান্ড। তৈরির কাজ শেষ হয়ে গিয়েছে। মূর্তিটি বাক্সবন্দি হয়ে রয়েছে বাগবাজারে গঙ্গার ধারের একটি গোডাউনে। পলিথিনের প্যাকেটে মুড়ে রাখা ফাইবারের তৈরি ওই দুর্গা। মূর্তিটির যাতে ক্ষতি না হয় তার জন্য সযত্নে রক্ষিত কাঠের বাক্সে। চারধারে থার্মোকলের আড়াল। একটি ক্যুরিয়ার সংস্থা সেটি বিমানে নিয়ে যাবে। এছাড়া আরও পাঁচটির কাজ জোরকদমে চলছে।-নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ