Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বারো মন্দির ঘাট থেকে পাঁচ কিমি দূরে উদ্ধার পানিহাটির শিক্ষকের মৃতদেহ

সোমবার সকালে পানিহাটির বারোমন্দির ঘাটে স্নান করতে নেমে গঙ্গায় তলিয়ে যান শিক্ষক অলোকেশ ঘোষ (৩৮)। মঙ্গলবার বিকেলে প্রায় পাঁচ কিলোমিটার দূরে কামারহাটির পিটুরিঘাট এলাকায় তাংর দেহ ভেসে থাকতে দেখা যায়।

বারো মন্দির ঘাট থেকে পাঁচ কিমি দূরে উদ্ধার পানিহাটির শিক্ষকের মৃতদেহ
  • ৩০ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বরানগর: সোমবার সকালে পানিহাটির বারোমন্দির ঘাটে স্নান করতে নেমে গঙ্গায় তলিয়ে যান শিক্ষক অলোকেশ ঘোষ (৩৮)। মঙ্গলবার বিকেলে প্রায় পাঁচ কিলোমিটার দূরে কামারহাটির পিটুরিঘাট এলাকায় তাংর দেহ ভেসে থাকতে দেখা যায়। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে।  স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অলোকেশবাবুর বাড়ি পানিহাটির মিলনগড় এলাকায়। তিনি পানিহাটির রামকৃষ্ণ হাইস্কুলের রসায়নের শিক্ষক। সোমবার সকালে তিনি স্ত্রীকে সঙ্গে নিয়ে বারোমন্দির ঘাটে শিবের মাথায় জল ঢালতে গিয়েছিলেন। তার আগে স্নান করার জন্য সস্ত্রীক নেমেছিলেন গঙ্গার ঘাটে। তখন গঙ্গায় ভাটা চলছিল। কোমরসমান জলে দাঁড়িয়ে স্নান করার সময় এই দম্পতি ভেসে যান। তখন গঙ্গার ঘাটে ভিড়ও ভালোই ছিল। স্থানীয়রা বাঁশ ফেলে কোনওরকমে অলোকেশবাবুর স্ত্রীকে উদ্ধার করেন। এরপর দিনভর বিপর্যয় মোকাবিলা দপ্তর ডুবুরি নামিয়েও তল্লাশি চালালেও অলোকেশবাবুর হদিশ পাওয়া যায়নি। মঙ্গলবার সকাল থেকে খড়দহ থানার টিম ফের গঙ্গায় তল্লাশি অভিযান শুরু করেছিল। বিকেল ৫টা নাগাদ পিটুরিঘাট লাগোয়া গঙ্গায় তাঁর দেহ ভাসতে দেখা যায়। পুলিস জানিয়েছে, গঙ্গার প্রবল স্রোত শিক্ষকের দেহকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে টেনে নিয়ে গিয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ