হবিবপুর (মালদহ): মালদহের হবিবপুর সীমান্ত এলাকা থেকে এক বাংলাদেশি যুবককে গ্রেপ্তার করল বিএসএফ। ধৃতের নাম মহম্মদ সেলিম (১৮)। বাড়ি সেদেশের নওগাঁ জেলায় বলে জানা গিয়েছে। ধৃত ব্যক্তির কাছ থেকে ধারালো অস্ত্রও বাজেয়াপ্ত করেন জওয়ানরা। বৃহস্পতিবার ধৃত বাংলাদেশি যুবককে পুলিসের হাতে তুলে দেয় বিএসএফ। এর পরে তাঁকে আদালতে পেশ করা হয়। অনুপ্রবেশ নাকি চোরাচালান, ঠিক কি কারণে ওই যুবক সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে।



