Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

আজকের রাশিফল: কেমন যাবে দিন?

আজকের রাশিফল: কেমন যাবে দিন?
  • ৭ জুন, ২০২৫ ০৮:০৬
Prefer us on Google

মেষ: বৈদেশিক ব্যবসা-বাণিজ্যে উন্নতি। কাজকর্মে অগ্রগতি। আয় বাড়বে।

Advertisement

বৃষ: যে কোনও কাজকর্ম ও পেশায় শুভফল লাভ। পেশাদারি কর্মে সাফল্য ও সুনাম। ধর্মে মতি।

মিথুন: উচ্চ পেশাদারি শিক্ষা ও শৈল্পিক কর্মে উন্নতি। আর্থিক দিক মানানসই। উদরপীড়ায় কষ্টভোগ।

কর্কট: একাধিক সূত্রে অর্থাগম ও সঞ্চয় বৃদ্ধি। চিকিৎসা ও ওষুধ বিক্রেতাদের কর্মের প্রসার ও সুনাম। আঘাত যোগ আছে।

সিংহ: পেশার-প্রসার ও আয় বৃদ্ধি। কর্মস্থলে শত্রুরা সক্রিয় হবে। উপরওয়ালার সঙ্গে মতপার্থক্য হতে পারে।

কন্যা: ব্যবসায়ী ও পেশাদারি কর্মে বিশেষ শুভ। ডাক্তার, উকিল, লেখকদের আয় বৃদ্ধি পাবে। স্পন্ডেলাইটিস বৃদ্ধিতে দেহকষ্ট।

তুলা: একাধিক সূত্রে অর্থ উপার্জন বাড়বে। ব্যবসায়িক কর্মে গতির অভাব। পুরনো রোগবৃদ্ধিতে কষ্ট ভোগ।

বৃশ্চিক: যে কোনও ব্যবসার পক্ষে দিনটি অনুকূল। অপ্রত্যাশিত ক্ষেত্র থেকে আয় বৃদ্ধি। মানসিক অস্থিরতা ও উত্তেজনা কমান।

ধনু: একাধিক সূত্র থেকে ধনাগম হবে। নতুন কর্ম প্রাপ্তির যোগ। উচ্চ মহলের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি।

মকর: অর্থকর্মে দিনটি শুভ। ভাগ্য উন্নতির কয়েকটি সুবর্ণ সুযোগ পেতে পারেন। পাঠ্যপুস্তক রচয়িতাদের পক্ষে উপার্জন বৃদ্ধির যোগ।

কুম্ভ: সৃজনশীল কর্মের জন্য সামাজিক স্তরে সম্মান বৃদ্ধি। প্রতিরক্ষা কর্মীদের সুনাম অক্ষুণ্ণ থাকবে। উপার্জন বাড়বে।

মীন: গৃহে শুভ কাজের আয়োজন। পারিবারিক ক্ষেত্রটি মোটামুটি। অর্থকর্মে অগ্রগতি।

সম্পর্কিত সংবাদ