Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

গুরু শিষ্য পরম্পরা

আচার্য শৈলজারঞ্জন মজুমদারের ১২৫তম জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানাতে ‘কসবা সুরঞ্জনী’ সংস্থা সম্প্রতি রবীন্দ্র সদনে এক মনোজ্ঞ সঙ্গীত সন্ধ্যার আয়োজন করে।

গুরু শিষ্য পরম্পরা
  • ২৫ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

আচার্য শৈলজারঞ্জন মজুমদারের ১২৫তম জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানাতে ‘কসবা সুরঞ্জনী’ সংস্থা সম্প্রতি রবীন্দ্র সদনে এক মনোজ্ঞ সঙ্গীত সন্ধ্যার আয়োজন করে। বিশুদ্ধ শৈলীতে রবীন্দ্রসঙ্গীত সাধনায় শৈলজারঞ্জন ছিলেন অগ্রগণ্য। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে তাঁর এক নিবিড় সম্পর্ক ছিল। গুরু পূর্ণিমায় আয়োজিত দু’টি পর্বের এই অনুষ্ঠানে প্রথমে বিশ্বভারতী শান্তিনিকেতনের তিন সদস্য প্রশান্ত ঘোষ, পলাশী ঘোষ ও প্রলিপ্ত ঘোষ সঙ্গীত পরিবেশন করেন। তাঁদের সুরেলা কণ্ঠ, অপূর্ব গায়কীতে পরিবেশিত ‘আজ আকাশের মনের কথা’, ‘আমি রূপে তোমায় ভোলাব না’, ‘গোধূলি গগনে’-এর মতো গান ভালো লাগে। দ্বিতীয় পর্বে আচার্যর ঘটনাবহুল জীবনকথাকে আশ্রয় করে রচিত ‘আমার আপন গান’ শীর্ষক অনুষ্ঠানে তাঁর তৈরি স্বরলিপির বেশ কয়েকটি গান পরিবেশন করেন আয়োজক সংস্থার সদস্যরা। একক, দ্বৈত আবার কখনও সম্মেলক কণ্ঠে গাওয়া ‘তোমার দুয়ার খোলার’, ‘তোমার সঙ্গে বেঁধেছি’, ‘হৃদয় আমার নাচে রে’ ইত্যাদি গানগুলি নৃত্য সহযোগে উপস্থাপনা বেশ ভালো লাগে। অনুষ্ঠানটির সুপরিকল্পনা, বিন্যাস ও পরিচালনায় রীনা মুখোপাধ্যায় অনবদ্য। নৃত্যে অংশগ্রহণ করেন রিদিতা পাল, পল্লবী রুজ, ঋত্বিকা কর্মকার ও রজত দাস। যন্ত্রানুষঙ্গে সহযোগিতা করেন স্বাগতম, অভ্র, তথাগত প্রমুখ।

Advertisement

কলি ঘোষ

সম্পর্কিত সংবাদ