Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

অগ্নি নির্বাপণে ছাড়পত্র: অসন্তুষ্ট দমকল মন্ত্রী

ফায়ার ক্লিয়ারেন্স বা অগ্নি নির্বাপণ ব্যবস্থা সংক্রান্ত যে প্রশাসনিক ছাড়পত্র প্রয়োজন, তা আগের তুলনায় অনেকটাই সহজ করা হয়েছে।

অগ্নি নির্বাপণে ছাড়পত্র: অসন্তুষ্ট দমকল মন্ত্রী
  • ৮ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফায়ার ক্লিয়ারেন্স বা অগ্নি নির্বাপণ ব্যবস্থা সংক্রান্ত যে প্রশাসনিক ছাড়পত্র প্রয়োজন, তা আগের তুলনায় অনেকটাই সহজ করা হয়েছে। ব্যবসার পথ সহজ করার জন্য‌ই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তবু কিছু ব্যবসায়ী সেসবের তোয়াক্কা করছে না। তার জন্য আগুন লেগে মৃত্যু পর্যন্ত হচ্ছে। এমনই অভিযোগ করলেন দমকলমন্ত্রী সুজিত বসু। সোমবার ওয়েস্ট বেঙ্গল গারমেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশন আয়োজিত এক এক্সপোয় এসে তিনি বলেন, যে কোনও প্রয়োজনে ব্যবসায়ীরা আমাদের সঙ্গে যোগাযোগ করুন। দপ্তরের সচিব থেকে ডিজি সবাই সাহায্য করতে প্রস্তুত। কিন্তু আমাদের অন্ধকারে রেখে অনেক জায়গায় ব্যবসা চলছে। যথাযথ নিয়ম মানা হচ্ছে না। তার জন্য সম্প্রতিককালে বারাসতে বড় আগুন লাগে। সেখানে কোনও অগ্নি নির্বাপণ ব্যবস্থা ছিল না। এবার বাধ্য হচ্ছি কড়া ব্যবস্থা নিতে।

Advertisement
সম্পর্কিত সংবাদ