Bartaman Logo
৮ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

দুর্গাপুজোর গান

মহিলা শিল্পীদের লোকগানের ব্যান্ড ‘ক্ষ্যাপা’। এবার থেকে এই দলে নতুন সংযোজন হলেন অভিনেতা শঙ্কর চক্রবর্তী ও লোকশিল্পী অভিজিৎ আচার্য। দুর্গাপুজোর জন্য সম্প্রতি তিনটি গান রেকর্ড করলেন শিল্পীরা।

দুর্গাপুজোর গান
  • ১৮ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

• মহিলা শিল্পীদের লোকগানের ব্যান্ড ‘ক্ষ্যাপা’। এবার থেকে এই দলে নতুন সংযোজন হলেন অভিনেতা শঙ্কর চক্রবর্তী ও লোকশিল্পী অভিজিৎ আচার্য। দুর্গাপুজোর জন্য সম্প্রতি তিনটি গান রেকর্ড করলেন শিল্পীরা। শুধু গান নয়, থাকছে কবিতার মাধ্যমে অন্যরকম প্রয়াসও। শঙ্কর বলেন, ‘প্রত্যেক বছরই পুজোর জন্য একটা নতুন গান তৈরি করে ‘ক্ষ্যাপা’। ওঁরা প্রত্যেকে নিজেরাই গান গায়, বাজায়, এটাই ওদের বিশেষত্ব। ‘ক্ষ্যাপা’র জন্মলগ্ন থেকে থাকলেও পরবর্তীকালে সেভাবে সময় দিতে পারিনি। কিন্তু আবার সময় দেব।’ শ্রদ্ধা মিউজিকের পক্ষ থেকে প্রকাশিত হবে এই ব্যান্ডের নতুন গান। 

Advertisement
সম্পর্কিত সংবাদ